প্রকাশিত: ২৫/০৩/২০১৭ ৮:২৯ পিএম , আপডেট: ২৫/০৩/২০১৭ ৮:৫২ পিএম

নিউজ ডেস্ক::
সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান’অপারেশন টোয়াইলাইট’ এখনও শেষ হয়নি। অভিযানের প্রাথমিক লক্ষ্য হিসেবে জিম্মি ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘আতিয়া মহলে’ জঙ্গিদের ফ্ল্যাটে বেশ কয়েকজন জঙ্গি অবস্থান করছে। অভিযানের সময় তারা কমপক্ষে ১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে সকাল পৌনে ৯টায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু হয়। প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যেই এ অভিযান চলে।

অভিযান তত্ত্বাবধান করছেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...