উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৯/২০২৩ ৯:৩৭ এএম

কক্সবাজারের টেকনাফে অপহৃত তিন বনকর্মীর পরিবার থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে অপহৃতদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চায় অপহরণকারীরা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) এবং আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

তারা তিন জনই বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।
হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, অপহৃত বনকর্মীদের পরিবারের কাছ থেকে ৬০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছে অপহরণকারীরা।

এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম সরকার বলেন, তিন বনকর্মীকে ছেড়ে দিতে প্রত্যেকের পরিবারের কাছে ফোনে ২০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারে আমরা এক সঙ্গে কাজ করে যাচ্ছি।
বনকর্মীদের পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি শুনেছেন জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, অপহৃত বনকর্মীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...