প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৮:৩০ পিএম

চট্টগ্রামের চকবাজারে কোচিংয়ে গিয়ে এক শিক্ষার্থীর অপহরণের অভিযোগ উঠলেও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য।
পুলিশ বলছে, অপহরণ নয় প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছেন তাছমিনা আকতার মিশু।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা থাকার কারনে সোমবার টানা বৃষ্টির মধ্যেও মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে আসেন নিশু। পরীক্ষা দিতে সকাল ১০ টায় কোচিংয়ের তৃতীয় তলার পরীক্ষা কক্ষে মেয়েকে দিয়ে চারতলার অভিভাবক বিশ্রামাঘরে অপেক্ষা করেন তিনি। সকাল ১১টায় পরীক্ষা শেষে কক্ষে গিয়ে মেয়েকে খুঁজে পাননি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একইদিন দুপুর দেড়টার দিকে কোচিং সেন্টারের পাশে কেয়ারি মার্কেটে ফয়সাল নামে এক ছেলের সঙ্গে নাস্তা করেন নিশু। নাস্তা করার সময় ওই ছেলের সঙ্গে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় নিশুর। পরে মার্কেট থেকে নেমে রিকশায় উঠলে ওই ছেলে একই রিকশায় ওঠে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিখোঁজ নিশুর মোবাইল থেকে এক ছেলে কল করে বলেন, ‘নিশু আমার সঙ্গেই আছে এবং আমরা বিয়ে করবো। নিশুকে নিয়ে চিন্তা না করার জন্যও মুঠোফোনে অনুরোধ জানান ওই ছেলে।
ওসি নিজাম উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি প্রেমের কারনেই ফয়সাল নামের ওই ছেলের সঙ্গে পালিয়েছে নিশু। নিশুকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন পন্থায় কাজ করছে। শীঘ্রই নিশুর খোঁজ পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন ওসি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...