প্রকাশিত: ২৫/০৭/২০১৭ ৯:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৭ পিএম

মোঃ আবছার কবির আকাশ,টেকনাফ::
টেকনাফের পাহাড়ী জনপদ হোয়াইক্যংয়ে পাহাড় ধ্বসের খবর পাওয়ার পর অপমৃত্যুরোধকল্পে জন সচেতনতামূলক প্রচার অভিযান চালালেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।
২৫জুলাই দুপুর ১২টারদিকে টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা উপজেলার হোয়াইক্যং ১নং ওয়ার্ডের মনিরঘোনা ও তুলাতলী পাহাড়ী জনপদ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার জালাল আহমদ,স্থানীয় সংবাদকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন। গতকালে পাহাড় ধ্বসের ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান সমুহ পরিদর্শন করেন। পাহাড় ধ্বসে ক্ষতি গ্রস্ত হওয়া মনির ঘোনা গ্রামের জহির আহম্মদের বাড়ি প্রথমে খুজ খবর নেন এবং এরপর কয়েকটি ঝুঁিকপূর্ণ পরিবার সমুহকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। এরপর উপস্থিত পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন,এখন টানাবর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা বিভিন্ন স্থানে ঘটে আসছে। এতে নারী-পুরুষ ও শিশুদের অপমৃত্যুর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। তা রোধ করতে সকলের সম্মিলিত সহায়তা কামনা করেন। তাই স্থানীয় মেম্বারসহ সচেতনমহলকে সর্তক থাকার আহবান জানানো হয়। ##

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...