প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৮:৩৭ পিএম

ঢাকা: অপকর্মের সঙ্গে জড়িত দলীয় নেতাকর্মীরা সংশোধিত না হলে দল থেকে বহিষ্কার করা হবে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা অপকর্ম করে তাদের সংশোধন হতে হবে। যারা সংশোধন হবে না তাদের দল থেকে বের করে দিতে হবে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভা শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে ভোটে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। তেমনি শেখ হাসিনা যত জনপ্রিয় হচ্ছেন ততই তার ঝুঁকি বাড়ছে। যে জঙ্গিদের ধরা হয়েছে তা নিয়ে আত্মসন্তুষ্টির কিছু নেই। এখনো শতভাগ জঙ্গি নির্মূল করা যায়নি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয়, তাই প্রতিপক্ষরা ষড়যন্ত্রে লিপ্ত। বিমানে যে নাশকতার চেষ্টা তারই একটি অংশ। এটি ছিল শেখ হাসিনাকে ২০তম হত্যাচেষ্টা। এর আগে তাকে ১৯বার চেষ্টা করা হয়েছিল।’

আশকোনার জঙ্গি আস্তানায় সাহসী অভিযান সফলভাবে শেষ হয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা কখন কোথায় হানা দেবে, তাদের ডালপালা আজকে বিস্তারিত হয়ে আছে। আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে।’

শেখ হাসিনাকে ‘উন্নয়নের রোল মডেল’ অ্যাখ্যা দিয়ে পার্টির চেয়েও তার উচ্চতা অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি।

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করায় বিএনপির সমালোচনা করে কাদের বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপির কাজ হচ্ছে ষড়যন্ত্র করা। গণতন্ত্র তারা চায় না, তারা চায় ষড়যন্ত্র। তারা ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায়।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশের সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এবার স্মরণকালের সেরা সমাবেশ হবে। এটি কেবল সংখ্যায় না, শৃংখলায়ও।’

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম, বর্তমান সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer