উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১১/২০২২ ৯:৪৩ এএম

অনেক পক্ষ রো‌হিঙ্গা প্রত্যাবর্তন চায় না বলে জানিয়েছেন এই সংকট সমাধানে মধ্যস্থতাকারী দেশ চীনের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জি‌মিং।

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক ইস্যু। সঠিক সময়ে এই সমস্যা সমাধান করতে না পারলে আঞ্চলিক সংকট তৈরি হতে পারে। চীন চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হোক।

তিনি বলেন, চীন রো‌হিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে কাজ করছে। তবে চীন এ বিষয়ে সবাইকে জানিয়ে কাজ করার পক্ষে নয়। চীন নীরবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, রোহিঙ্গারা যেন নিরাপদ এবং স্বেচ্ছায় তাদের নিজ ভূমিতে ফিরতে পারে।

লি জি‌মিং আরও বলেন, কো‌নো কো‌নো পক্ষ রো‌হিঙ্গা প্রত্যাবর্তন চায় না। এখানে অনেক পক্ষ জড়িয়ে গেছে। তারা গঠনমূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নয়।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...