প্রকাশিত: ২২/০৭/২০১৬ ৮:৪২ পিএম , আপডেট: ২২/০৭/২০১৬ ৮:৪৩ পিএম

policরাঙ্গামাটি প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক বলেছেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গীদের দাবিয়ে রেখেছে। এর মধ্যে জঙ্গিদের অনেকে অভিযানে গ্রেফতার হয়েছে। অনেকে এনকাউন্টারে মারা গেছে।

আজ শুক্রবার রাঙ্গামাটিতে পুলিশ ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে গেছে। দেশে জঙ্গীবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনসাধারণকেও এগিয়ে আসার আহবান জানান আইজিপি ।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম-বর্ণ সকল শ্রেণীর লোকজনকে এগিয়ে আসতে হবে। আইন-শৃংখলা বাহিনী ও জনগনের চেষ্টাকে সম্মিলন ঘটিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা যায় তাহলে এদেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...