প্রকাশিত: ০১/০২/২০২১ ৯:৪৩ এএম , আপডেট: ০১/০২/২০২১ ৯:৪৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্পে চাকরি দেওয়ার নামে মাহিয়া ফাউন্ডেশন নামে একটি অনুমোদনহীন এনজিও-এর বিরুদ্ধে কয়েক কোটি টাকা টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রোববার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে অভিযানে যায় র‌্যাব।
এসময় অফিসটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ হাজার সিভি জব্দ করে তারা। আটক করা হয় এনজিও’র ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে।

পলাতক রয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবরিনা বারী। এরইমধ্যে সেটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, আফতাবনগরে একটি বহুতল ভবনে অফিস ভাড়া নিয়ে মাহিয়া ফাউন্ডেশন নামে একটি এনজিও কয়েক মাস ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো। চাকরি দেয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৬৫ হাজার করে টাকা জামানতও নেয় তারা। মাহিয়া ফাউন্ডেশন, এনজিও ব্যুরোসহ বেশ কিছু দপ্তরের অনুমতিপত্র নকল করে এই কাজ করে আসছিল বলে জানায় র‌্যাব।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer