কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন করেছে আসামিপক্ষ। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার(৭ সেপ্টেম্বর)সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদীসহ তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে ২৫ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি আবদুর রহমান বদি এবং তিন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও কর্নেল(অব.)আনোয়ার লতিফ খানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
পাঠকের মতামত