প্রকাশিত: ১৮/০৫/২০১৭ ৭:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ পিএম

নিউজ ডেস্ক ::
রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সে ভ্যাট গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার বিকালে এ ধর্মঘট ডাকা হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।

ঢাকাটাইমসকে তিনি বলেন, ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে ভ্যাট গোয়েন্দারা। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, আমাদের মিটিং চলছে। সমিতির সিদ্ধান্তে ধর্মঘট ডাকা হয়েছে।

রাজধানীর বনানীতে চার তারকা হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে গত ৬ মে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করে আসছে শুল্কো গোয়েন্দারা। শুলক্ গোয়েন্দা কর্তৃপক্ষ আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ার শাখায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড জব্দ করে। বিভিন্ন শাখায় ব্যাখ্যাহীনভাবে মজুত সোনা ও হীরার ব্যাখ্যা দিতে আপন জুয়েলার্সের মালিককে তলব করে শুল্কো গোয়েন্দা কর্তৃপক্ষ। তবে তাদের পক্ষ থেকে সময় আবেদন করায় আগামী ২৩ মে পর্যন্ত সময় দেয়া হয়েছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer