প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩০ পিএম

ঢাকা: আগামী ২৪ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় ভর্তি সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ এতে সভাপতিত্ব করেন।

এতে আরো জানানো হয়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাশ শুরু হবে ১৫ অক্টোবর।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনার পর এ সব সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, সকল ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer