প্রকাশিত: ১২/০৯/২০১৮ ১১:৩৮ পিএম

চট্টগ্রাম – প্রতীকী অনশন শেষে চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের নিউমার্কেট এলাকার কার্যালয়টি ভাংচুর করে তারা।

ওই সময় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি থেকে শুরু করে চেয়ার-টেবিল কিছুই রক্ষা পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দুপুর ১২টার কিছু পরে এই কর্মসূচি শেষ হয়। এর পরপরই কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা এক যোগ হয়ে কার্যালয়ে ভাংচুর ও তাণ্ডব শুরু করে।

বিএনপি নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি থেকে অব্যাহতি প্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার এবং পটিয়া থানা ছাত্রদল সভাপতি জমির উদ্দিন মানিকের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর চালানো হয়।

সম্প্রতি ঘোষিত দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ ভাঙচুর করে।

তবে ভাংচুরের ঘটনায় জড়িতদের সাথে যোগাযোগ করেও কারও বক্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer