প্রকাশিত: ০৯/০৭/২০২০ ৯:১৬ এএম

অধ্যাপক অজিত দাশ উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন। ৮ জুলাই আনুষ্টানিক ভাবে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। অধ্যাপক অজিত দাশ জানান,মূলত আমাদের অধ্যক্ষ মহোয়দ বর্তমানে অবসরে আছেন সে হিসাবে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্বে আছি তবে এতদিন আমি অধ্যক্ষ মহোদয়ের চেয়ারের পাশের একটি চেয়ারে বসে দাপ্তরিক কাজ করেছি কিন্তু আজ বুধবার ৮ জুলাই কলেজ পরিচালনা কমিটির সদস্যরা এসে অধ্যক্ষের চেয়ারে বসান। তিনি কলেজ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। অধ্যাপক অজিত দাশ ১৯৯১ সালে উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষকরা মধ্যদিয়ে শিক্ষক শুরু করেন। পরে কক্সবাজার সিটি কলেজ এবং উখিয়ার রাজাপালং এমদাদুল আলম ফাজিল মাদ্রাসায়ও শিক্ষকরা করেন। অত্যন্থ বিনয়ী এবং ভদ্র অধ্যাপক অজিত দাশ ২০০৪ সালে জেলার শ্রেষ্ট শিক্ষক হিসাবে রাষ্ট্রিয় স্বীকৃতী লাভ করেন। এছাড়া ২০১৩ সাল থেকে তিনি উখিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক অজিত দাশ কক্সবাজার শহরের বিকেপাল সড়কের বাসিন্দা সদর্শন দাশ এবং রেনু প্রভা দাশের সন্তান।

পাঠকের মতামত

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...