প্রকাশিত: ২০/০৯/২০১৮ ৭:২৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
আগামী মাস থেকেই চলাচল শুরু হতে যাচ্ছে টেকনাফ – সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ।গত বছরের ন্যায় জলসীমান্ত জটিলতা না থাকায় অক্টোবর মাসের প্রথম দিকেই টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়ে থাকবে বলে আবাস দিয়েছেন জাহাজ কতৃপক্ষ। উর্দ্ধতন কতৃপক্ষের নিকট হতে জাহাজ চলাচলের অনুমতি খুব শীঘ্রই মিলবে বলে আশা প্রকাশ করেন।

কক্সবাজার ট্যুরস এসোসিয়েশনের ( টুয়াক) জেনারেল সেক্রেটারী ও বে-ক্রুজ জাহাজের কক্সবাজার ইনচার্জ আসাফ উদ দুল আশিক জানান, জাহাজ মালিকদের সমন্বয়ে টুয়াকের অক্লান্ত প্রচেষ্টায় গতবছরও টেকনাফ -সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাল চলাচলের অনুমতি পেতে সক্ষম হয়েছি। জাহাজ চলাচলের অনুমতির ব্যাপারে এবারেও টুয়াকের পক্ষ থেকে অক্লান্ত প্রচেষ্টা চলছে। চলতি মাসেই আমরা টেকনাফ -সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাল চলাচলের অনুমতি পেয়ে থাকব বলে আশা প্রকাশ করছি। অনুমতি পেলেই অক্টোবর মাসের প্রথম দিকেই জাহাজ চলাচল শুরু করে থাকবে।

এদিকে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও ক্রুজ এন্ড ডাইন জাহাজের টেকনাফ ইনচার্জ শাহা আলম জানান, উর্দ্ধতন কতৃপক্ষের যথাযত সময়ে অনুমতি পেলে আগামী অক্টোবর মাসের প্রথম দিকেই কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ জাহাজ দুটি চলাচল শুরু করবে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer