উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৯/২০২৩ ৬:০৭ পিএম

চলতি বছরই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালুর পরিকল্পনা সরকারের। এরই মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে নির্মাণ করা হয়েছে ঝিনুকের আদলে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। আগামী ১৫-২০ অক্টোবর দোহাজারি-কক্সবাজার রেললাইনে হবে ট্রায়াল রান। আর অক্টোবরের শেষ সপ্তাহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার আইনকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সচিব ড. মো. হুমায়ুন কবীর।

তিনি বলেন, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প এটা সারা দেশের জনগণের একটা স্বপ্নের প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দশনায় কাজ সম্পন্ন করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। আগামী ১৫ থেকে ২০ অক্টোবর দোহাজারি-কক্সবাজার রেললাইনে পরীক্ষামূলক ট্রায়াল রান হবে যার অগ্রগতি দেখতে কক্সবাজার আসা। আশা করছি, অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রেলপথ মন্ত্রণালয় সচিব বলেন, এখন সরাসরি ঢাকা টু কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে না। প্রথমে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল করবে। আশা করছি, নভেম্বরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

পরিদর্শনকালে সচিব হুমায়ুন কবীরের সঙ্গে দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সুবক্তাজিমসহ রেলওয়ে কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র : প্রবা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...