প্রকাশিত: ২৭/০৯/২০১৬ ৯:৩০ পিএম , আপডেট: ২৭/০৯/২০১৬ ৯:৩২ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও ::
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে অস্ত্রসহ এক পলাতক আসামী গ্রেফতার হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের সাহাব উদ্দীনের ছেলে বেলাল উদ্দীন (২৭)। মঙ্গলবার ভোরে নিজ বসতবাড়ী থেকে অস্ত্রসহ এ আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বেলালের বিরুদ্ধে কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় বসতঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করে। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে বলে জানান মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আমজাদ আলী চৌধুরী। অপরাধ নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer