প্রকাশিত: ০৭/১০/২০১৭ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

কুষ্টিয়া: সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইন ৫৭ ধারায় মামলা করতে হলে সংশ্লিষ্ট থানাকে পুলিশের আইজিপির অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে ‘সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিমালা বিষয়ক’ এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করছে। তাই তাদের মর্যাদা রক্ষা করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল কালাম সাহিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন। -বাসস

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...