ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ৫:১৮ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’।

তিনি বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে। এতে প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান যুক্ত হবে। ছেলে শিক্ষার্থীদের দলের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক হলেও মেয়ে শিক্ষার্থীদের দলের জন্য তা ঐচ্ছিক রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থাকবেও বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, এর আগে প্রাথমিক পর্যায়ের টুর্নামেন্টে সারা দেশ থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতাতেও ১১ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল। তবে এত বড় আয়োজনের যথাযথ প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল। এবার সে সীমাবদ্ধতা কাটিয়ে টুর্নামেন্টকে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমকে শক্তিশালী করা, যাতে দেশের প্রতিটি গণমাধ্যমে এ আয়োজন যথাযথ গুরুত্ব পায় এবং সাধারণ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে।
মাহদী আমিন জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, প্রচারণা ও সমন্বয়ের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ফলে আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে আগের তুলনায় আরও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে একটি জাতীয় উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল আয়োজন, টিম সংসহ নানা কর্মসূচি থাকবে।

তিনি আরও বলেন, এবারের টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল দুই পর্যায়েই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে থেকে এ আয়োজনের যাত্রা শুরু হবে, যাতে সারা দেশের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী নিজেই এ টুর্নামেন্টের নাম নির্ধারণ করেছেন। এটি শুধু একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে একটি অনন্য জাতীয় উদ্যোগ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ যাতে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুখপাত্র জানান, এ আয়োজন সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে এমন একটি মানসম্পন্ন আয়োজনে পরিণত করা হবে, যা ভবিষ্যতের জাতীয় কর্মসূচিগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রমুখ।

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...