
মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদিঘীর পাড়, কক্সবাজার।
নিয়োগ বিজ্ঞপ্তি
মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। দাতা সংস্থা The Food and Agriculture Organization of the United Nations (FAO) এর আর্থিক ও কারিগরি সহায়তায় কক্সবাজার জেলার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় “Promoting Nutrition-Sensitive Farming, Toxin-Free Dried Fish Production, and Strengthening Market Access and Value Chains for Host Communities in Cox’s Bazar” প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট মেয়াদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের বিবরণ
১। Senior Specialist (Aquaculture)
- সংখ্যা: ০১ জন
- বেতন: ৭৫,০০০/- টাকা (সকল প্রকার ভাতা সহ)
- মেয়াদ: আগস্ট ২০২৬ পর্যন্ত
- যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকুয়াকালচার/ফিশারিজ/ফিশারিজ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এলজিডিতে অ্যাকুয়াকালচার, ড্রাই ফিশ এবং মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসেসমেন্ট পরিচালনা, গুণগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, রিপোর্ট প্রণয়ন দক্ষতা এবং প্রশিক্ষণ মডিউল উন্নয়ন ও প্রশিক্ষণ পরিচালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে।
২। Aquaculture Specialist
- সংখ্যা: ০১ জন
- বেতন: ৬৯,৮৭৫/- টাকা (সকল প্রকার ভাতা সহ)
- মেয়াদ: জুন ২০২৭ পর্যন্ত
- যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকুয়াকালচার/ফিশারিজ/ফিশারিজ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পাস। এলজিডিতে কৃষি, শুকনো মাছ উৎপাদন, মার্কেট ডেভেলপমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা এবং ইংরেজিতে যোগাযোগ ও রিপোর্ট লেখার সক্ষমতা থাকতে হবে।
৩। Senior Field Associate
- সংখ্যা: ০৬ জন
- বেতন: ৪২,৮০০/- টাকা (সকল প্রকার ভাতা সহ)
- মেয়াদ: জুন ২০২৭ পর্যন্ত
- যোগ্যতা:
ইনস্টিটিউট হতে অ্যাকুয়াকালচার/ফিশারিজ বিষয়ে ডিপ্লোমা অথবা যেকোন বিষয়ে স্নাতক পাস। মাঠ পর্যায়ে মৎস্য চাষ বিষয়ক কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেট লিংকেজ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৭.০৪.২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, প্রার্থীর নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বরসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষার জন্য জানানো হবে। পরীক্ষার অংশ হিসেবে কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.bdjobs.com
মুক্তি কক্সবাজার লিঙ্গ বৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। নারী-পুরুষের সমান সুযোগ প্রদান করা হবে। শিশু সুরক্ষা নীতি, জেন্ডার নীতি এবং দুর্নীতি বিরোধী নীতি অনুসরণ করা হবে।
পরিচালক
মানব সম্পদ বিভাগ
মুক্তি কক্সবাজার
মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলদিঘীর পাড়, কক্সবাজার।
📧 E-mail: jobsmukticox@gmail.com


পাঠকের মতামত