প্রকাশিত: ১১/১০/২০১৮ ৫:৫০ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ::
তিনিই সেরা,বার বার যিনি সেরা পুরুষ্কার আদায় করে টেকনাফ বাসীর মনের মাঝে স্থান করে নিচ্ছেন, তিনি হচ্ছেন টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া। সুত্রে জানা যায়,১১ অক্টোবর চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক বি পি এম, পি পি এম তাকে চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করেন। এই তিনি পরপর তিন বার সেরা ওসির সন্মাননা আদায় করে নিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি (অপারেশন এন্ড ক্রাইম) জনাব মোহাম্মদ আবুল ফয়েজ, তিরিক্ত ডি আই জি (প্রশাসন ও অর্থ ) জনাব এস এম রোকন উদ্দীন সহ রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের এএসপি (প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম প্রমুখ। উল্লেখ্য, ওসি রনজিত বড়ুয়া কক্সবাজার জেলায় ৫ বার ও চট্টগ্রাম রেঞ্জের এবার সহ ৩ বার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পান। সম্মাননা প্রাপ্তিতে ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সকল ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় এ প্রাপ্তি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট মন্ত্রী এবং আই জি পি’র নির্দেশে মাদকের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer