ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১২/২০২৪ ১০:১৩ এএম

বেসরকারি ব্র্যাক ব্যাংকের তিন গ্রাহকের বিরুদ্ধে ব্যবসার আড়ালে ২১ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ উঠেছে, বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানায়নি ব্যাংকটি। বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের বিশেষ পরিদর্শনে বিষয়টি ধরা পড়ায় ব্র্যাক ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

যে তিন গ্রাহকের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ২১ লাখ ডলার পাচারের তথ্য এসেছে, সেগুলো হলো তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে বিষয়গুলো উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন বলছে, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার গ্রাহক তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কমপক্ষে ২১ লাখ ডলার পাচার করেছে। এসব প্রতিষ্ঠান ব্যবসার আড়ালে আন্ডার ইনভয়েসিং (বিদ্যমান আয়ের চেয়ে কম ঘোষণা), মাল্টিপল ইনভয়েসিং (বেশি দামের পণ্য কম দামের পণ্য হিসেবে ঘোষণা) এবং ওভার শিপমেন্ট (বেশি পণ্য কম পণ্য হিসেবে ঘোষণা) মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানি করে। আর ঘোষিত রপ্তানির বিপরীতে রপ্তানি আয় নির্ধারিত সময়ে আসেনি; যা ব্র্যাক ব্যাংকের জানার কথা। ব্যাংকিং নিয়মাচার অনুযায়ী, পাচার ঠেকাতে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট (এসটিআর) বিএফআইকে জানানোর কথা। কিন্তু নিজের গ্রাহকের অর্থ পাচারের তথ্য বিএফআইইউকে দেয়নি ব্র্যাক ব্যাংক। এ ঘটনায় ব্র্যাংক ব্যাংককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায়ে ২২ ডিসেম্বর ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সেলিম আর এফ হোসেনকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

জানতে চাইলে ব্র্যাক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রাহক রপ্তানির অর্থ ফেরত আনেনি, এটা সত্য। ব্যাংকের পক্ষ থেকে সব সময় এ ধরনের ঘটনা বাংলাদেশ ব্যাংক কিংবা বিএফআইইউকে জানানো হয়। হয়তো কোনো কারণে অনেক রপ্তানিকারক গ্রাহকের মধ্যে ওই তিন গ্রাহকের রপ্তানি আয়ের তথ্য বিএফআইইউকে অবহিত করা হয়নি। এ জন্য ব্যাংককে জরিমানা করা হয়েছে। পরে এ রকম ভুল এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হবে।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের গ্রাহক তাহসিন ইন্টারন্যাশনাল ৩৯৫টি ইএক্সপির মাধ্যমে ১৩ লাখ ডলার, জিএস খান অ্যাপারেলস ২৫টি ইএক্সপির মাধ্যমে ২ লাখ ডলার এবং সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিং ৪২টি ইএক্সপির মাধ্যমে ৬ লাখ ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করে। এসব প্রতিষ্ঠান বাজারমূল্যের ৮ ভাগের ১ ভাগ দাম দেখিয়েছে। আবার ঘোষিত ওজনের চেয়ে ৬-৮ গুণ বেশি পণ্য রপ্তানির জন্য জাহাজীকরণ করা হয়েছে। এমনকি কম দামের পণ্যের আড়ালে বেশি দামের পণ্য রপ্তানি করা হয়েছে। মূলত ব্যবসার আড়ালে অর্থ পাচার করতে ভুয়া তথ্য দেওয়া হয়েছে। কিন্তু সন্দেহজনক লেনদেন রিপোর্ট দেয়নি ব্র্যাক ব্যাংক।

এ বিষয়ে জানতে ব্র্যাক ব্যাংকের এমডিকে একাধিকবার মোবাইলে ফোন করে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি। পরে ব্যাংকটির কমিউনিকেশন বিভাগের প্রধান এবং জনসংযোগ কর্মকর্তা ইকরাম কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম ঘটনা তো অনেক ব্যাংকে ঘটে। তাহলে শুধু ব্র্যাক ব্যাংক কেন?

অভিযোগের বিষয়ে তাহসিন ইন্টারন্যাশনাল, জিএস খান অ্যাপারেলস ও সেইফ ফ্যাশন অ্যান্ড ট্রেডিংয়ের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ধরেননি প্রতিষ্ঠান তিনটির প্রধান নির্বাহীরা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, অর্থ পাচার দেখার দায়িত্ব বিএফআইইউর। বাংলাদেশ ব্যাংকের জরিমানা করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কোনো ব্যাংককে জরিমানা করলে তা নির্ধারিত হিসাব থেকে কেটে নেওয়া হয়। সুত্র: আজকের পত্রিকা

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer