প্রকাশিত: ২৩/০৭/২০১৮ ১০:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২১ এএম

কুষ্টিয়া: দেশের বাল্য বিয়ের সব রের্কড ভাঙলো কুষ্টিয়ার মিরপুরের কিশোর রানা। মাত্র ১৬ বছর বয়সেই সে চারটি বিয়ে করেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

জানা যায়, মাত্র ১৪ বছর বয়সে রানা যৌতুক নিয়ে প্রথম বিয়ের পিঁড়িতে বসে। এরপর একে একে সে তিনটি বিয়ে করে। বিভিন্ন দেন দরবারের কারণে সেই সব স্ত্রী রানাকে তালাক দিয়ে চলে যায়। সর্বশেষ শুক্রবার (২০ জুলাই) আরেকটি বিয়ে করে। এ নিয়ে গত দুই বছরে রানার চারটি বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, নতুন করে আবারও চতুর্থ বিয়ে করার গ্রামবাসী কিশোর রানা ও তার পরিবারের ওপর মহাবিরক্ত।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা জানতাম না। বিষয়টি জানার পরেই সোমবার (২৩ জুলাই) ওই কিশোরের বাবাকে আটক করা হয়েছে। কিশোর রানাকে আটকের জন্য অভিযান চলছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...