প্রকাশিত: ২০/০৬/২০১৭ ৮:১৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে সন্ত্রাসী হামলায় এক গৃহবধু আহত ও বসতভিটা লূটের ঘটনা ঘটেছে। আহত গৃহবধুকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সুত্র জানায়, ১৮জুন রাত ৯টার দিকে হ্নীলার পশ্চিম লেদা এলাকায় স্থানীয় ছৈয়দ হোসন, আবুল হোছন, নুর হোসন, বাদশা, আমির হোসন ও সোহেলের নেতৃত্বে ১০/১৫জনের একটি গ্রুপ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে একই এলাকার মৃত হায়দার আলীর পুত্র জামাল হোছাইনের বাড়ীতে ঢুকে লুটপাট চালিয়েছে। এসময় তাদের বাঁধা দিলে জামালের স্ত্রী ফাতেমাকে মারধর করে আহত করেছে। আহত গৃহবধুকে বর্তমানে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গৃহবধু জানান, ছৈয়দ হোসনের নেতৃত্বে সশস্ত্র লোকজন বাড়ীতে ঢুকে নগদ টাকা,স্বর্ণ এবং মালামাল লুট করে। বাধা দিলে তারা আমাকে মারধর করে। তবে লোকজন জানায়, উভয় পক্ষের মধ্যে বাগান সংক্রান্ত একটি বিষয়ে বিরোধ চলছে। এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খাঁন জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...