
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ। গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগে সিনিয়র মেডিক্যাল অফিসার নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: হোপ ফাউন্ডেশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
বিভাগ: গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স।
পদের নাম: সিনিয়র মেডিক্যাল অফিসার।
আবেদনের যোগ্যতা: এমবিবিএস পাস হতে হবে। ক্লিনিক্যাল পরিষেবা, অপারেশন থিয়েটার ও জরুরি সেবা, নবজাতকের যত্ন ও ক্লিনিক পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার পাওয়া যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।


পাঠকের মতামত