প্রকাশিত: ০৮/০৫/২০১৮ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ এএম

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের পেস বোলার ‍রুবেল হোসেন এবং নাজনীন আক্তার হ্যাপি ইস্যু নিয়ে কম নাটক হয়নি। হ্যাপির প্রেমের ফাঁদে পা দিয়ে জেলখানায়ও যেতে হয়েছে রুবেল হোসেনকে। সেই হ্যাপিকে ভুলে বিয়ে করে সংসার জীবন শুরু করেছেন রুবেল।

গত শনিবার রুবেল নিজের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করার পর থেকেই অনেকে হ্যাপির মতামত জানতে আগ্রহ প্রকাশ করছেন।

হ্যাপি নিজের ফেসবুক প্রোফাইল থেকে তার জবাব দিয়ে বলেন, আপাতত ধর্মশিক্ষাতেই তিনি নিয়োজিত আছেন। বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই তার। অনেকেই মনে করেছেন হ্যাপি গোপনে অন্য কাউকে বিয়ে করেছেন।

এসব নিয়ে রুলের সাবেক প্রেমিকা ফেসবুকে জানালেন তার বক্তব্য।

এক সময় বাংলাদেশের উঠতি মডেল ছিলেন। জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন। বর্তমানে ধর্মচর্চার কারণে নামও বদলে ফেলেছেন তিনি। তার নাম এখন আমাতুল্লাহ।

এর আগে রুবেল-হ্যাপির সম্পর্ক নিয়ে দেশের সংবাদ মাধ্যমে হইচই পড়ে যায়। সম্পর্কের বিচ্ছেদের পর হ্যাপি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, রুবেলের সঙ্গে আমার ৯ মাসের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে সে কয়েকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছে। আর এটা হয়েছে মিরপুর কমার্স কলেজের বিপরীতে তার বাসায়।

পাঠকের মতামত

 

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...