প্রকাশিত: ১৫/০৮/২০১৭ ৩:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৭ পিএম

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সৈকতে গোসল করতে নেমে মো. নাহিদুল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সে দ্বীপের উত্তরপাড়ার আহাম্মদ হোসেনের ছেলে এবং উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বীপের পশ্চিম পাড়ার সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় কয়েক সহপাঠিসহ নাহিদুল শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার সৈকতের তীরে সাগরে গোসল করতে নেমে পানির টানে ডুবে যায়। পরে খবর পেয়ে স্বজনরা সৈকতে খোঁজাখুজি করে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

ছাত্রের বাবা আহাম্মদ হোসেন বলেন, আমার ছেলে স্কুল যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। পরে স্থানীয়দের কাছে শুনে সৈকতে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাইন উদ্দিন খান সমকালকে বলেন, সৈকতের তীরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় পরিবারিকভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer