প্রকাশিত: ১৪/০৪/২০২০ ১২:০৮ পিএম

আব্দুল মালেক, সেন্টমার্টিন থেকে
সেন্টমার্টিন পশ্চিমপাড়া এলাকার মোঃ সলিম(৪৮)সকাল ৮.৩০ মিনিটের দিকে রাস্তায় হাঁটার সময় হঠাৎ পড়ে যায়। রাস্তায় পড়ে থাকা সলিমের পাশে করোনা ভয়ে কেউ যাচ্ছেনা। ধারনা করা হচ্ছে তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। দ্বীপের মানুষ আতংকে রয়েছে।
সলিম একজন জেলে। সেন্টমার্টিন পশ্চিমপাড়ার মোঃ হারুনুর রশিদের মালিকানাধীন ফিশিং বোটের মাঝী মৃত্যু মোঃ সলিম।
হারুন জানান, দীর্ঘবছর ধরে তার ফিশিং ট্রলারে মাছ ধরার কাজ করেন সলিম। সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়লে মাছ ধরতেও যেতে পারে না। দীর্ঘদিন ধরে সে অসুস্থতায় ভুগছে।

এক তথ্যসুত্রে জানা যায়, সলিম একজন ড্রাগ এডিকটেড। প্রতিনিয়ত ইয়াবা সেবন করত সে।

এক জেলে বলেন, সলিম তিন বেলা ভাল খাওয়ার মতো করে গাঞ্জা খেত। সে গাঞ্জা না খেলে তার ভাত হজম হতোনা। অগণিত সিগারেটতো আছেই।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু সলিম অনেক দিন ধরে অসুস্থ। প্রায় সময় ডাক্তার দেখাতে টেকনাফ যাওয়া হয়। কয়েকদিন আগে তার খাবার ঔষধ শেষ হয়ে যায় । স্থানীায়ভাবে ডাক্তার দেখাতে সেন্টমার্টিন পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে সলিম সকাল ৮ টায় বের হয়। কিছুক্ষণ পর খবর পাওয়া যায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্তায় পড়ে যায় সে। সলিমের স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে।

স্থানীয়ভাবে সলিমের মৃত্যুটি করোনা নয় বলে ধারণা হরা হচ্ছে । কারণ এ পর্যন্ত কক্সবাজার জেলায় একজনও করোনা আক্রান্ত হয়নি।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...