প্রকাশিত: ০৩/১১/২০২১ ৭:০৩ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিনে স্থানীয় এক জেলের জালে মাত্র এক ঘন্টার ব্যবধানে ধরা পড়েছে ৩০ মন ওজনের ২০৩টি লাল কোরাল মাছ। ধরা পড়া মাছ গুলো মুফিজ নামে এক মাছ ব্যবসায়ী ৭ লাখ টাকা মুল্য দিয়ে ক্রয় করে নিয়েছে। ৩ নভেম্বর (বুধবার) বিকেল ৪ টার দিকে মাছভর্তি ফিশিং ট্রলারটি সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় স্থানীয় জেলেরা ও অত্র এলাকার জনগন ঘাটে এসে ভিড় করে।
তথ্য নিয়ে জানাযায়, বুধবার বিকাল ৩ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তরে গভীর সাগরে আবদুর রশিদের মালিকাধীন ফিশিং ট্রলারটি তার নেতৃত্বে ১৫ জন মাঝিমাল্লাকে সাথে নিয়ে মাছ সাগরে মাছ শিকারে গেলে মাত্র এক ঘন্টার মধ্যে তার জালে ধরা পড়ে মাছগুলো।
নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ বলেন,
তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ শিকারের জন্য সাগরে জাল পেলে। এক ঘন্টা পর জালটি টেনে তুলতে গিয়ে দেখা যায় প্রচুর পরিমান লাল কোরাল। মাছগুলো ২০৩টি লাল কোরাল ৭ লাখ টাকা দামে মুফিজ আলম নামে এক মাছ ব্যবসায়ী কিনে নিয়েছে।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মুফিজ আলম জানান, ‘স্থানীয় এক জেলের জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ ৭ লাখ টাকা দামে কিনেছি। তবে কিছু টাকা কমিয়ে দেওয়ার জন্য নৌকার মালিকের সঙ্গে আলোচনা চলছে।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো ৭ টাকা দামে বিক্রি হয়েছে বলেও খবর পেয়েছি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer