প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৯:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৮ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
সীমান্তে ফেনসিডিলসহ মাদক তৈরির বিশাল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে দুই হাজার বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ গাঁজাসহ ফেনসিডিল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বুধবার জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গলিয়ারা গ্রামে রতন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ কারখানার সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় কারখানা মালিক রতনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, বুধবার সকালের দিকে নগরীর গর্জনখোলা এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় সিএনজি চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের রতন মিয়া (৪২), পার্শ্ববর্তী বলেরডেবা গ্রামের ইলিয়াস মিয়া (৪৫) ও গলিয়ারা গ্রামের সিএনজি চালক বশির মিয়া (২৮)। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া তার বাড়িতে ফেনসিডিলসহ মাদক তৈরির কারখানা রয়েছে বলে জানায়। পরে পুলিশের একটি দল রতন মিয়ার গলিয়ারা গ্রামের বাড়িতে অভিযান চালায়। সীমান্তবর্তী এলাকায় নির্জন ওই বাড়িটিতে গোয়াল ঘরের (গরুর ঘর) আড়ালে গড়ে তোলা হয় ফেনসিডিলসহ মাদক তৈরির বিশাল কারখানা। পুলিশ ওই কারখানা থেকে দুই সহস্রাধিক বোতল ফেনসিডিল, কয়েক হাজার খালি বোতল, বোতলের কর্ক, তরল ফেনসিডিল ভর্তি ড্রাম, ফেনসিডিল তৈরির নানা সরঞ্জাম এবং প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, সীমান্তের নির্জন এলাকার ওই বাড়িতে গরু পালনের নামে গোয়াল ঘর তৈরি করে ওই ঘরে ফেনসিডিলের কারখানা গড়ে তোলা হয়। ওই কারখানায় প্রস্তুতকৃত ফেনসিডিল দেশের বিভিন্নস্থানে পাচার করা হতো।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer