ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০২/২০২৫ ৭:২৭ এএম

অনলাইন ও অফলাইন সোশ্যাল মিডিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের খবর। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বরগুনার কৃতি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফর রহমানের বড় মেয়ে মোসা. রাইতা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সমন্বয়ক সারজিস আলম।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এর ফেইসবুকে পোস্ট করা ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সারজিসকে দেখা যায়। সবার মধ্যে বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং টুপি, পাগড়ি পরা। যদিও পাত্রি কে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি। তবে এছাড়াও বরগুনা জেলার বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ মানুষের ফেইসবুক আইডি থেকে পোস্ট করতে দেখা যায় তিনি বরগুনার সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. লুৎফর রহমান এর বড় মেয়ে কোরআনের হাফেজার সঙ্গে সারজিসের বিবাহের কথা।

খোঁজ নিয়ে জানা যায়, সারজিসের শশুরের নাম অ্যাড. লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ঢাকা হাইকোর্টে কর্মরত অ্যাড. লুৎফর রহমান এর স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। এক কন্যা ও দুই ছেলের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা হওয়ায় সব সময়ই পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে মিডিয়ার কাছে অনিচ্ছা প্রকাশ করেছেন কন্যার পরিবার।

বিবাহের ব্যাপারে সার্জিস আলমের স্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন।

উল্লেখ্য, বরগুনা জেলার মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রশংসায় ভাসছেন সার্জিস আলম। সার্জিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। সারজিস আলম এর নেতৃত্বে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে গত বছরের জুলাই অভ্যুত্থানে ভূমিকা ছিল অপরিসীম। এবং বর্তমানেও দেশ সংস্কারে ছাত্রদের পাশে থেকে নেতৃত্ব দিচ্ছে সমন্বয়ক সার্জিস আলম।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...