প্রকাশিত: ২৮/০৮/২০২১ ১২:৪৯ পিএম


কিছুদিন আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাস্তানাবুদ করেছে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে ৪-১ ব্যবধানে। এবার সমান পাঁচ ম্যাচের সিরিজ খেলতে টাইগারের ডেরায় নিউজিল্যান্ড। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া সিরিজ ভালোভাবে পর্যবেক্ষণ করে এসেছে তারা। ঢাকায় যে মন্থর উইকেটে স্পিনের চ্যালেঞ্জ নিতে হবে, তা ভালোভাবেই জানা কিউইদের।

সাকিব আল হাসান, নাসুম আহমেদরা নিজেদের ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর সেটি মনে করিয়ে দিলেন নিউজিল্যান্ড দলের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। জানালেন, এখানে স্পিনের বিপক্ষে লড়তে গেলে প্রতি ওভারে ৬ রানই যথেষ্ট। কুড়ি ওভার খেলে স্কোর বোর্ডে ১৩০ রান তোলার লক্ষ্য তাদের।

রাচিন বলেন, ‘অবশ্যই আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। নিউজিল্যান্ডে স্পিনারদের বলে ভালো করতে হলে ওভারে ৮ থেকে ১০ রান করে তোলা লাগে। কিন্তু এখানে ওভারে ৬ রান করে তুলতে পারলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব।’

কিউইদের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ অলরাউন্ডার আরও জানালেন, ‘আমাদের এখানে রান তোলার আশা করতে হবে মাঝে ওভারগুলোতে এবং যদি অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকাই, তাহলে গড় স্কোর হবে ১৩০ এর মতো। আশা করছি, আমরা এই প্রত্যাশা পূরণ করে এগোতে পারব। ওরা যদি বেশ কিছু ডট বলও করে, তবুও সমস্যা নেই, আপনি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে।’

মিরপুরের উইকেট যে স্পিন সহায়ক হবে সেটি নিয়ে সন্দেহ নেই সফরকারী শিবিরে। তবে ফিন অ্যালেন করোনাভাইরাসে আক্রান্ত হলে তার পরিবর্তে যাকে আনা হচ্ছে সেই ম্যাট হ্যানরি গতি তারকা। মাঠের লড়াইয়ে কেমন পরিকল্পনা করবে ব্ল্যাকক্যাপসরা?

রাচিনের জবাব, ‘অবশ্যই এখানে বল বেশি টার্ন করে এবং বেশিক্ষণ ধরেই করে, তাই আমাদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং হবে। মাত্র কয়েকদিনের মধ্যেই এই পরিবেশে মানিয়ে নিয়ে গেম প্ল্যান করাও বেশ চ্যালেঞ্জিং।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer