প্রকাশিত: ০৩/১১/২০১৯ ৯:৫৪ এএম

মানবীয় মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে মিয়নমারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস । তিনি বলেছেন, এই রোহিঙ্গা জনগোষ্ঠী আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন ঘটাতে হবে।

শনিবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় এই আহবান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা মুসলমানরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি সম্মান, মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদেরকে তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান।

জাতিসংঘ মহাসচিব এমন সময় এ আহ্বান জানালেন যখন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মিয়ানমারের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একজন রোহিঙ্গা শরণার্থীরও স্বদেশ প্রত্যাবর্তনের প্রমাণ দেখানোর জন্য মিয়ানমার সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

শুক্রবার তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতায় বলেন, ঢাকায় মায়ানমার দূতাবাস থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গেছেন। কিন্তু তার প্রমাণ কোথায়? বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবে তারা? কিংবা জাতিসংঘের প্রতিনিধিকে? মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া।

সূত্র : পার্সটুডে

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer