প্রকাশিত: ০৪/০৮/২০১৬ ৪:১১ পিএম , আপডেট: ০৪/০৮/২০১৬ ৪:১১ পিএম
FB_IMG_1470301378656উখিয়া নিউজ ডটকম::

বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলা শাখা ও উখিয়া উপজেলা প্রসাশনের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০১৬ অনুষ্টত হয়েছে। ৪ অাগস্ট বৃহ: বার উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচী  অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন অভিযান ও কর্মসূচী চলাকালিন উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শিবলি মোহমদ নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসাইন, স্কাউটস কমিশনার লিয়াকত অালী, সহ সভাপতি অাবুল হোসেন সিরাজী, হারুনুর রশিদ, মোঃ কামাল উদ্দিন, কোষধক্ষ মোজাম্মেল হক অাজাদ ও সম্পাদক রূপন দেওয়ানজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের  স্কাউটস শিক্ষক, শিক্ষক ও স্কাউটস দলের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা।

এই সময়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন বলেন, প্রতি বছরের মত এই বছরও সারা দেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে সরকার যা দেশকে সবুজ বৃক্ষে সমরোহ করার জন্য একটি মহৎ পরিকল্পনা। তাই উখিয়া উপজেলাকে সবুজ বৃক্ষরোপনের মাধ্যমে সবুজে সবুজে চেয়ে দিতে সকলের প্রতি তিনি অাহবান জানান। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন তিনি। তাছাড়াও তিনি বনভূমির গাছ কর্তন থেকে বিরত থাকার জন্য এবং গাছ গাছালির প্রতি যত্নশীল হওয়ার জন্য সকলের প্রতি অরোধ করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer