প্রকাশিত: ১৭/১০/২০১৭ ৭:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
প্রস্তুতি নিয়ে রাখলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মিয়ানমার সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।গত বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, আগামী ২৩ অক্টোবর তিনি মিয়ানমার যাবেন।রোহিঙ্গা সঙ্কটের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে।
মঙ্গলবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চাইলে মিয়ানমারের তরফে সফরসূচি এখনও চূড়ান্ত না হওয়ার কথা জানান আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, “মিয়ানমার সরকার আমাদের নিমন্ত্রণ করেছে। আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। যেদিন তারা ডেট ফিক্সড করে দেবে, সেদিনই আমরা যাব।”

মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর গত দেড় মাসে ৫ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত নিতে পুনর্বাসিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

মিয়ানমার সফরে আলোচ্য বিষয় কী হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পূর্বনির্ধারিত বিষয়ে আমরা কথা বলব। সীমান্ত সঙ্কট, বর্ডার কীভাবে চলবে, সে বিষয়ে কিছু সমঝোতা সাইন করা হবে।”

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও সফরে আলোচনা হবে বলে জানান তিনি।

বাংলা একাডেমির অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

যুক্তরাজ্য থেকে তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে কি না- এ প্রশ্নে আসাদুজ্জামান কামাল সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরোয়ান হাতে আসলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার যুক্তরাজ্য থেকে খালেদা জিয়া ফিরবেন বলে আলোচনা রয়েছে।

খালেদা বিদেশে থাকাকালে ঢাকার দুটি মামলায় এবং কুমিল্লার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...