ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/১২/২০২৫ ২:৩৯ পিএম

ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেছেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কী এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, যার জন্য আল্লাহ সব আপসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের ওপর রহম করুক, আল্লাহ আমাদের ওপর রহম করুক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এসময় শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামই নিতেন ‘বাংলাদেশের বেগম জিয়া’ বলে।

তিনি আরো বলেন, ভাইয়ের ভীষণ ইচ্ছে ছিল নির্বাচনের আগে বেগম জিয়ার সাথে দেখা করে দোয়া নেবেন। সজ্ঞানে এই ইচ্ছে আর পূরণ হয়নি। এভারকেয়ারে দুজনের মোলাকাত হয় অচেতন অবস্থায়। ভাইয়ের ঠিক ওপরের তলার আইসিউতে বেগম জিয়া ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer