প্রকাশিত: ০৬/০৭/২০১৭ ৬:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৩ পিএম

এম আমান উল্লাহ আমান::

বঙ্গোপসাগরে মাছধরতে গিয়ে টেকনাফের ৬মাঝি-মাল্লাসহ মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা নিখোঁজের সন্ধান মলেছে। টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নূরীর মালিকানাধীন ইঞ্জিন চালিত নৌকা গতকাল বুধবার মাছ ধরতে সাগরে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে কুলে আসতে পারেনি।এতে নৌকার মাঝি জমিল আহমদের সাথে মোবাইলে যোগাযোগের পর আরেকটি নৌকা তাদের খুঁজতে গেলেও পরে মোবাইল বন্ধ হয়ে গেলে তাদের পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার উখিয়া উপজেলার সোয়ানখালি নামক এলাকার নৌকার মাঝি মোহাম্মদ হোছন সাগরে একটি ভাসমান নৌকা দেখে কাছে গিয়ে ৬ মাঝিমাল্লাসহ পেয়ে কুলে নিয়ে আসে। তারা সবাই সুস্থ রয়েছে বলে জানান হারানো নৌকার মালিক নুরুল ইসলাম নুরী।

এদিকে তাদের সন্ধানের খবর এলাকায় জানাজানি হলে ৬ জেলের পরিবার ও এলাকার মানুষের মধ্যে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও স্বস্তি ফিরে আসে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer