প্রকাশিত: ০৭/০৭/২০২১ ৯:২৮ এএম

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি গড়ায় টাইব্রেকারে। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময় খেলা হয়নি।

বুধবার (৭জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে। ১১ জুলাই ট্রফি জয়ের মহারণে মারকানায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শুরুর বাঁশি বাজার তখনো ৭ মিনিটও যায়নি। কলম্বিয়ার পেনাল্টি এরিয়াতে মেসির পাস যায় মার্টিনেজের কাছে। বল পেয়ে মার্টিনেজ লক্ষ্যভেদ করতে ভুল করেননি। ফাইনালের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের সময় লুউইস দিয়াজের গোলে সমতা নিয়ে আসে কলম্বিয়া।

মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখান মেসি। এই নিয়ে কোপার চলতি আসরে এটি মেসির পঞ্চম অ্যাসিস্ট। এর আগে কোনো ফুটবলার ৪টির বেশি অ্যাসিস্ট করেননি।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer