উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২২ ১০:৪৪ এএম

যখন শাকিব-বুবলীকে নিয়ে ঢালিউডের মিডিয়া পাড়ায় গরম হাওয়া বইছে ঠিক তখনই জানা গেল ১৩ বছরের এক কান্নারত কিশোরীর কথা।

একটিবার শাকিব খানের সঙ্গে দেখা করার জন্য নরসিংদী থেকে পালিয়ে এসেছে এই কিশোরী। মধ্যরাতে কান্নারত অবস্থায় শাকিবের বাড়ির নিচে ঘণ্টার পর ঘণ্টা প্রহর গুনে যাচ্ছে সেই কিশোরী।

নরসিংদী থেকে পালিয়ে আসা সেই কিশোরীর ভিডিও নেট দুনিয়ায় প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের কাছে।

কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে ওই কিশোরীর উত্তর ছিল, টিভিতে শাকিব খানের বর্তমান নিউজ দেখে বাসায় না জানিয়েই ছুটে চলে এসেছেন তিনি।

ভাইরাল হওয়া ১৮ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ওই কিশোরী প্রথমে জানায়, শুধু একনজর দেখার জন্যই নাকি শাকিবের সঙ্গে দেখা করতে এসেছে।

শাকিবের গুলশানের বাড়িতে দাঁড়িয়ে থাকা ওই মেয়ে কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা না করে যাবে না। ১৩ বছর বয়সী সেই কিশোরীর নাম খাদিজা।

ওই ভিডিওতে খাদিজাকে মায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায়। শাকিবকে নকল করে করা টিকটক ভিডিও খাদিজার ভাইরাল হয়েছে মায়ের সঙ্গে কথোপকথনে তাও স্পষ্ট হয়ে ওঠে ভিডিওটিতে।

একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরী খাদিজা শাকিবকে অনুরোধ করে তার কাছে আসার জন্য। ভবিষ্যতে নায়িকা ও অভিনয় করতে চাওয়া এই কিশোরী খাদিজা শাকিব খানের বড় ভক্ত।

এদিকে মধ্যরাতে ১৩ বছরের কিশোরী মেয়ে খাদিজা রাস্তায় কতটা নিরাপদ এ বিষয়ে শাকিবের বাড়ির গার্ডের সঙ্গে কথা বলা হলে গার্ড জানান, কোনোভাবেই শাকিবের সঙ্গে দেখা করার নিয়ম নেই। বরং নিরাপত্তার জন্য পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা করা যেতে পারে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...