উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাচালানের সঙ্গে জড়িতদের খুঁজছে বিজিবি
কক্সবাজারের উখিয়ায় কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ...

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে ৯ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের রঙ্গীখালী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, থ্যাংখালীর ২৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. ইদদ্রিস (৪৫)ও তার ছেলে নুর হোসেন (২১)। তারা দুইজনই ইয়াবা পাচারকারী বলে দাবি র্যাবের।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক। (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিবিএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শপিং ব্যাগে করে পাচারের সময় তাদের আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
পাঠকের মতামত