প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৭:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫১ পিএম

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা বিশ্ব যখন মায়ানমারের অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তখন তাদের কাছে খাদ্য আনতে গেছেন আমাদের খাদ্যমন্ত্রী, সঙ্গে নিয়েছেন স্ত্রীকে। কত বড় নতজানু এই সরকার, প্রতিবাদ করতে পারে না, তাদের কাছে অনুনয়-বিনয় করছেন। এটা গোটা জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশের তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নাফ নদীর রক্তাক্ত লাশের ওপর দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মায়ানমারে খাদ্য আনতে গিয়ে মানবতা খাটো করেছেন, নির্যাতনকারীদের সমর্থন জুগিয়েছেন।

সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, রোহিঙ্গা সঙ্কটের মধ্যে কেন মিয়ানমারে যাচ্ছেন? কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চাল আছে। সেখানে না গিয়ে কেন মায়ানমার যাচ্ছেন।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মায়ানমারের এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। নিরাপত্তার দিক থেকে এবং মানবেতর যে অবস্থা তার শিকার হয়েছে বাংলাদেশ। অথচ আমরা নিরাপত্তা পরিষদে এই বিষয়টি তুলতে পারি নাই। এই ব্যাপারটিকে সেখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে যেতে হয়েছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আমরা মানবতার হাত রোহিঙ্গাদের প্রতি বাড়িয়ে দেব। বাংলাদেশের মানুষ এজন্য প্রস্তুত আছে। সরকার যদি এই কঠিন সত্যকে স্বীকার না করে তাহলে তারা দায়িত্ব ছেড়ে পদত্যাগ করে এই দেশ থেকে চলে যাক।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...