প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৯:৫২ পিএম , আপডেট: ১৪/০৬/২০১৬ ১০:২৯ পিএম

এম.বশিরুল আলম, লামাঃ
বান্দরবানের লামা উপজেলায় বজ্রাঘাতে নৌকা থেকে মাতামুহুরী নদী পড়ে নিখোঁজ মো. ফারুকের (৩০) লাশ তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে চকরিয়া মাতামুহুরী নদীর বাগগুজারা রাবার ড্যাম এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাতামুহুরী নদীর পইজ্জাখোলা ঘাট হয়ে নৌকা যোগে শশুরবাড়ি যাওয়ার সময় বজ্রাঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় ওই যুবক। মো. ফারুক লামা সদর ইউনিয়নের নকসা ঝিরির বাসিন্দা মৃত আলী আহাম্মদের ছেলে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নিখোঁজ ফারুকের লাশ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বেতুয়া ইউনিয়নের বাগগুজারা এলাকায় ভেসে ওঠে। পরে খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনা¯’ল থেকে লাশটি উদ্ধার করে।

পাঠকের মতামত

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...
Single Page Footer