প্রকাশিত: ২৮/০৫/২০১৬ ৬:০০ পিএম

41নিজস্ব প্রতিনিধি,লামাঃ
বান্দরবানের লামায় অজ্ঞাত মহিলার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা বুড়িরঝুমের নলবুনিয়া ঝিরি থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা ১৫/২০দিন পূর্বে অজ্ঞাত দূর্বত্তরা এ মহিলাকে হত্যা করে পাহাড়ী ঝিরিতে লাশ গুম করে রেখেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় কাঠুরিয়ারা শুক্রবার দুপুরে নলবুনিয়া ঝিরি এলাকায় লাকড়ী সংগ্রহ করতে গিয়ে কঙ্কালটি দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদারকে জানান। চেয়ারম্যান বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করলে লামা থানা উপ পরিদর্শক (এস.আই) জাহিদ নুর সঙ্গীয় ফোর্সসহ রাতে ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করেন। এসময় মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি বোরকা , ওড়না এবং স্যান্ডেল উদ্ধার করেন। লামা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...