ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৩/২০২৩ ৭:০৯ এএম

রোজ ৯টা থেকে ৫টার চাকরি ছিল‌। তবে মাইনেটা মোটেই খারাপ নয়। বরং মাইনের অঙ্ক শুনলে একটু ভিরমি খেতে হতে পারে।

স্বামী-স্ত্রী দুজনেই বেশ কৃতী তাদের কর্মজীবনে। কিন্তু সেসব তো অন্যের অধীনে দাসত্ব করা! তাতে কী আর সুখ আছে?

তাই দুজনে মিলে সিঙাড়ার ব্যবসা শুরু করলেন, আর তাতে আয়ের অঙ্ক? সেটা শুনলেই চোখ কপালে ওঠার জোগাড়! সম্প্রতি এক দম্পতির এই উদ্যোগই ভাইরাল হল নেটদুনিয়ায়।

শিখর বীর সিং ও নিধি সিংয়ের পাঁচ বছরের বিবাহিত জীবন। কর্মজীবনেও তারা বেশ প্রতিষ্ঠিত ছিলেন। শিখর বীর সিং প্রথমে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পরে হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স থেকে এম টেক করেন।‌

পড়াশোনা শেষে বায়োটেকনোলজি সংস্থা বায়োকনের প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে যোগ দেন শিখর। অন্যদিকে নিধি কর্মজীবনের শুরুতে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। সেখান থেকে পরে গুরগাঁওয়ের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় যোগ দেন তিনি। সেখানে বছরে ৩০ লাখ ছিল বেতন।

তবে সেই সব ছেড়ে দুজনেই চলে আসেন সিঙাড়ার ব্যবসায়‌! কত আয় সেখান থেকে তাদের? শুনলে সত্যি ভিরমি খেতে হবে। রোজ ১২ লাখ টাকার সিঙাড়া বিক্রি হয় তাদের। প্রতিদিন ৩০ হাজার সিঙাড়া বানানো হয় তাদের হেঁসেলে।

তবে এর জন্য শুধু চাকরি নয়। ছাড়তে হয়েছিল তাদের স্বপ্নের ফ্ল্যাটটিও। ৮০ লাখ টাকার ফ্ল্যাট একরাত থাকার পরেই ছেড়ে দেন দারা। সেই টাকায় বেঙ্গালুরুতে একটি ফ্যাক্টরি খোলেন।

২০১৬ সাল থেকে এভাবেই চলছে তাদের ‘সমোসা সিং’এর বিশাল ব্যবসা। সিং দম্পতির নাম অনুসারেই সমোসা সিং নাম দেওয়া হয় দোকানের। ভারতের অন্যতম প্রিয় খাবারকে বেছে নেওয়া হয় ব্যবসার জোর হিসেবে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer