এম ফেরদৌস, বিশেষ প্রতিবেদক, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ১১:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর হেড মাঝি মোহাম্মদ নূর হত্যাকান্ডে দায়ের করা মামলার এজাহার ভুক্ত ৪ জন আসামি’কে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা ।

বুধবার (৫ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে ক্যাম্পে দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ২০নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঐ ক্যাম্পের বাসিন্দা নুর হোসেন, কামাল হোসেন, সিদ্দিক ও জুবায়ের।
১৪ এপিবিএনের অধিনায়ক ( এডিশনাল ডিআইজি) সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান টের পেয়ে অভিযান চালালে এজাহারভুক্ত আসামীদের আটক করতে সাক্ষম হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, হেড মাঝি নুরের স্ত্রী সামিরা বেগম উখিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় পথে ৫/৬ জন সন্ত্রাসী মিলে নুরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...