প্রকাশিত: ১৮/০৪/২০২১ ৭:১০ পিএম

মেসুত ওজিলের সাহায্যসুলভ স্বভাব সবারই জানা। অসহায় নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়িয়ে বরাবরই খবরের শিরোনাম হন এই জার্মান মিডফিল্ডার। এবার পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ ও অসহায় শিশুদের খাবারের জন্য অর্থ প্রদান করলেন ওজিল। যাতে বাংলাদেশের জন্যও বরাদ্দ রয়েছে।

তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন ওজিল। এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের খাবার জোগান দিতে। যার একটা অংশ বাংলাদেশেও আসবে। ‘দ্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি’ জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল যাবে বাংলাদেশের শরণার্থী শিবিরের রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে।

এছাড়া দুই হাজার ৮০০ খাবারের পার্সেল বিতরণ করা হবে ওজিলের মাতৃভূমি তুরস্কের অসহায় শিশুদের মাঝে। এক হাজার পার্সেল পাঠানো হবে ইন্দোনেশিয়ায়।
এছাড়া সিরিয়ার ইদলিব ও সোমালিয়ার রাজধানী মোগাদিসুর এতিম শিশুদের জন্য পবিত্র রমজান মাসের খাবারের ব্যবস্থাও করবেন ওজিল।

এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিয়ানমারের অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন ওজিল। তিনি লেখেন, ‘মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে দাঁড়ানো প্রয়োজন। বিশেষ করে মিয়ানমারের মতো দেশগুলোতে। এই মুহূর্তে যারা নিরাপদ নয়, তাদের জন্য দোয়া করছি। প্রতিবাদ করার এখনই সময়।’
সম্প্রতি ইংলিশ জায়ান্ট আর্সেনাল ছেড়ে ফেনেরবাচে যোগ দিয়েছেন মেসুত ওজিল। মাইকেল আর্তেতার দলে নিজের অস্তিত্বের সংকটে পড়ে তুরস্কে পাড়ি জমান মাঝমাঠের এই জনপ্রিয় ফুটবলার।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer