প্রকাশিত: ০৪/০৩/২০২০ ৮:৪৫ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার যথেষ্ট সহায়তা করছে না বলে অভিযোগ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউ.এন.এইচ.সিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। এদিকে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতায় জাতিসংঘের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার সংস্থার সদর দফতরে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ কর্মপরিকল্পনা ঘোষণার সময় এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে, রোহিঙ্গাদের সহায়তায় প্রায় ৮৮ কোটি ডলার তহবিলের আবেদন জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দফতরে চতুর্থ যৌথ কর্মপরিকল্পনা ঘোষণা করে বিভিন্ন সংস্থা এবং সহযোগী এনজিওগুলো। রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২০ সালের যৌথ কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় এ বছর ৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার তহবিল গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ দিয়ে মিয়ানমার থেকে আসা প্রায় ৮ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী প্রায় ৪ লাখ ৪৪ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাংলাদেশির চাহিদা পূরণ করা হবে বলে জানানো হয়। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer