প্রকাশিত: ১৭/০৯/২০১৭ ৬:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বাকির বোজদাগের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে রোহিঙ্গা পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী। শুক্রবার তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বাকির বোজদাগ তুরস্ক সরকারের সাবেক আইনমন্ত্রী এবং বর্তমানে সরকারের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে আছেন। এছাড়া, তিনি বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) তুরস্কের প্রধান।

ঘণ্টাব্যাপী আলোচনায় দুদেশের মধ্যেকার দ্বি-পক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাকির বোজদাগ ও এম আল্লামা সিদ্দিকী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

আঙ্কারায় যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) পরবর্তী সভা এবং ঢাকায় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠানের বিষয়ও আলোচিত হয়। জেইসির তুরস্কের প্রধান হিসেবে বাকির বোজদাগ আঙ্কারাতে যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা আয়োজনের বিষয়ে তার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।

বাকির বোজদাগ দ্রুততম সময়ের মধ্যে জেইসি ও এফটিএর সভা আয়োজনে তার সর্বাত্মক সহযোগিতার বিষয়ে এম আল্লামা সিদ্দিকীকে প্রতিশ্রুতি প্রদান এবং দ্বি-পক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দুদেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্রের ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ককে তুরস্ক যথেষ্ট গুরুত্ব প্রদান করে। তিনি জোর আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে দুদেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

বৈঠকে বাকির বোজদাগ রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতির বিষয়ে এম আল্লামা সিদ্দিকীর কাছে জানতে চান। রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক পটভূমির প্রতি আলোকপাত করে এম আল্লামা সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে ভিটেমাটি হারা দুর্দশাগ্রস্ত ও পীড়িত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আশ্রয়দানের জন্য সম্ভাব্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে।

বাকির বোজদাগ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...