প্রকাশিত: ০৫/০৩/২০১৭ ১০:৩২ পিএম

নিউজ ডেস্ক ::

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার করে এ দাবি জানিয়েছেন এ বৌদ্ধ নেতা। দালাইলামা সুচিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাইলামা এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জানিয়েছেন। মিয়ানমার ইস্যুতে সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই লিখিত আবেদন পড়া হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।দালাইলামা লিখেছেন, ‘বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে।’ –

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer