প্রকাশিত: ১৭/০৬/২০২২ ১০:৩২ এএম

কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক এম-১৬ রাইফেল ও ৪৯২ পিস বুলেট উদ্ধার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন- এপিবিএন।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর এটি উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ৮ এপিবিএন এর অধিনায়ক এসপি শিহাব কায়সার খান। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

এসপি শিহাব কায়সার খান বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৭, ক্যাম্প-১৮ -এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী।ব্যাগের ভেতরে এ অস্ত্র ও বুলেট গুলো পাওয়া যায়।জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।এম-১৬ রাইফেল আমেরিকা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে।

গত এক সাপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পেের এক মাঝিসহ অন্তত ৩ জন খুন হয়েছেন।এ ছাড়াও হামলা ও পাল্টা হামলায় গুরুত্বর আহত হয়েছেন অনেকেই।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্যাম্পে যে কোন নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে তারা।অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলেও তারা জানান।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer