শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১১/০৯/২০২৩ ৭:২১ পিএম , আপডেট: ১১/০৯/২০২৩ ৭:২৩ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা”র নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে উখিয়ার কয়েকটি ক্যাম্প পরিদর্শন করে প্রতিনিধি দল টি।

এর আগে সোমবার সকাল ৮ টার দিকে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প-২ এ গৃহহীনদের মাঝে মুজিব বর্ষের দেয়া ঘর পরিদর্শন করেন কান্নির নেতৃত্বে প্রতিনিধি দলটি। এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তাফা উপস্থিত ছিলেন। বেলা ১১ টার সময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছেন কান্নি। এরপর প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প-১৭ ব্লকঃ সি, সাব-ব্লকঃ এইচ/৭১-এ অবস্থিত ইউএনএইচসিআর এবং এনজিও ফোরাম পরিচালিত পাইলট প্রকল্পের মর্ডান ভিলেজ, রোহিঙ্গা ক্যাম্প-২০(এক্স) ব্লকঃ এস/৪ সাব-ব্লকঃ বি/৭- এ অবস্থিত এনজিও সংস্থা ব্রাক পরিচালিত ব্রাক ল্যান্ডফিল, রোহিঙ্গা ক্যাম্প -৪,ব্লক :বি, সাব ব্লক : বি/৫ এ অবস্থিত আইইউসিএন পরিচালিত ইনভায়রনমেন্ট প্রোটেকশন এন্ড ন্যাচার বেইসড সল্যুশন অ্যাক্টিভিটিজ সেন্টার, ক্যাম্প ৪(এক্স), সি আই সি অফিস, ক্যাম্পঃ ৪ ব্লকঃ এ, সাব ব্লকঃ এ/১১ অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার সপ , কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আওতাধীন ” এনজিও ফোরাম” পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন কালে সেখানে থাকা কর্মকর্তা- কর্মচারিদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন ও সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

প্রতিনিধি দলের অন্য পাঁচ সদস্য হচ্ছেন ইউএনডিপি বাংলাদেশ”র আবাসিক প্রতিনিধি স্টেলান লিলার, কৌশলগত যোগাযোগ ও আউটরিচ বিশেষজ্ঞ কীর্তিজাই পাহাড়ি, ইউএনডিপি কক্সবাজার সাব-অফিস প্রধান কেস্তা সুগিমোতো, ইউএনডিপি বাংলাদেশ”র হেড অব কমিউনিকেশনস মোঃ আব্দুল কাইয়ুম ও ভিডিওগ্রাফার কনসালটেন্ট রাগীব আহসান শামরাত।

এ সময় কক্সবাজারের শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মো. মিজানুর রহমান ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান,” ইউএনডিপি প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ২ টার সময় কুতুপালং বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...